মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলায় সদরে কেপিএম উক্ত পাশ্বেই অবস্থিত তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও হিফ্জ মাদ্রাসা শতাধিক এতিমখানা শিশুদের দুপুরে খাবার পরিবেশন করলেন চট্টগ্রামের বহুল পরিচিত সামাজিক উন্নয়নমূলক সেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশ ।
তার পাশাপাশি তাদের উদ্যোগে মানিকছড়ি উপজেলায় প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে বসবারত শতাধিক পাহাড়ী ও মুসলমান সম্প্রদায়ের দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
যোগ্যাছোলা ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চল আসারতলীতে (২২ ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্মাইল বাংলাদেশ প্রতিনিধিরা শতাধিক শীতার্তদের হাতের তুলে দেন শীতবস্ত্র । পরে মানিকছড়ি উপজেলা সদরে মাতৃছায়া কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল প্রাঙ্গনে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীসহ গভামারা এলাকায়তেও সমাজের গরীব পরিবার হাতের শীতবস্ত্র তুলে দেন স্মাইল বাংলাদেশ সদস্যরা ।
এই সময় উপস্থিত ছিলেন যোগ্যাছোলা ইউনিয়নে ইউপি ইউপি সদস্য মো. মান্নান , স্মাইল বাংলাদেশ সংগঠনে পরিচালক মো. নজরুল ইসলাম জয়, সংগঠনে সদস্য শাহদাত হোসেন
পার্থ সরকার, তুহিনা আক্তার, নুসরাত জাহান, উম্মে হুমায়রা, প্রিয়সী, উম্মে হাবিবা, ফারহানা আলম নিশাত, মাতৃছায়া কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল প্রধান শিক্ষক তাজুল ইসলাম, দৈনিক মানবকন্ঠ পত্রিকার মানিকছড়ি উপজেলা প্রতিনিধি অংগ্য মারমা, যায়যায়দিন পত্রিকার মানিকছড়ি প্রতিনিধি রবিউল হোসেন, মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশন এডমিন খালেদ, মাইন উদ্দিন রাফি, মো. আরিফ প্রমূখ।
স্মাইল বাংলাদেশ সংগঠনে পরিচালক মো. নজরুল ইসলাম জয় বলেন, স্মাইল বাংলাদেশ কাজের উদ্দেশ্য হলো সমাজের অবহেলিত মানুষদের পাশেই দাঁড়ানো। এবং পাহাড়ের বসবাসরত লোক বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত। শীতের সময়ে প্রচুর ঠান্ডাতে কষ্ট পায় পাহাড়ের মানুষরা। সমাজের সুবিধা বঞ্চিত লোকদের সহযোগিতা করা তাদের মূল লক্ষ্য। এমন মানবিক এই মহৎ কাজেই সহযোগিতা করতে পেরে আনন্দ সংগঠনে সদস্যরা ।


