back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাফুফের একাডেমিকাপ চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছে আশুগঞ্জের ফিরোজ-কামাল ফুটবল একাডেমি

kbctgbd
২১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ

জহির সিকদার, আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমিকাপ চ্যাম্পিয়নশীপে (অনুর্ধ্ব ১৫) অংশ নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ফিরোজ-কামাল ফুটবল একাডেমি। শুক্রবার (২২ ডিসেম্বর) কিশোরগঞ্জ স্টেডিয়ামে একই উপজেলার সানরাইজার ফুটবল একাডেমির সাথে টুর্ণামেন্টের প্রথম ম্যাচে অংশ নেবে দলটি। এ উপলক্ষে বিগত এক মাস ধরে অনুশীলনে ব্যস্ততম সময় পার করছে ফিরোজ-কামাল ফুটবল একাডেমির খেলোয়ার ও সংশ্লিষ্টরা।
বাফুফের একাডেমিকাপ চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহন উপলক্ষে বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে ফিরোজ-কামাল ফুটবল একাডেমি। প্রেস ব্রিফিংয়ে ফিরোজ-কামাল ফুটবল একাডেমি কর্তৃপক্ষ জানায়, মাত্র এক বছর আগে আশুগঞ্জে কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষানুরাগী হাজী মোঃ ফিরোজ মিয়া ও তার ছেলে প্রয়াত প্রভাষক কামাল হোসেনের স্মৃতির উদ্দেশ্যে তাদের একাডেমি প্রতিষ্ঠিত হয়। অতি অল্প সময়ের মধ্যেই তারা প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী দল হিসেবে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এরই মধ্যে দলটি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খেলায় অংশ নিয়েছে এবং সুনাম বয়ে এনেছে।
বর্তমানে ফিরোজ-কামাল ফুটবল একাডেমি এক তারকা একাডেমির মর্যাদা অর্জন করেছে। এ টুর্ণামেন্টের মাধ্যমে তাদের মেধাবী ফুটবলাররা এলিট একাডেমিতে জায়গা করে নিতে পারবে বলে তাদের বিশ্বাস।
ফিরোজ-কামাল ফুটবল একাডেমির চেয়ারম্যান অ্যাড. মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রেস ব্রিফিং বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার, উপদেষ্টা ও সাবেক তারকা ফুটবলার আরমান খন্দকার, প্রধান কোচ রিয়াদ মেহেদী, সহকারি কোচ শাহীদ হোসেন ও আবু রায়হান, পরিচালক আতিকুর রহমান, গোল কিপার কোচ মুহাম্মদ আমিন ও আসিবুল হোসেন শাওন, সাবেক ফুটবলার আবুল হোসেন, আবু জামাল, আরমান এবং দলের ক্যাপ্টেন মামুন মিয়া প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে একাডেমিকাপ চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে মোট ১৭০টি একাডেমি অংশগ্রহণ করেছে। ২৪টি জোনে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। দেশের ১৯ জেলার ২৪টি স্থানে ১৭০টি দল গ্রুপভিত্তিক এই টুর্নামেন্ট খেলবে। ২৪ জোনের ২৪ চ্যাম্পিয়ন একাডেমি নকআউট পর্ব খেলবে। সেই নকআউটে বিজয়ী ১২ একাডেমি চূড়ান্ত পর্বে দুই গ্রুপে বিভক্ত হবে। প্রতি দল চূড়ান্ত পর্বে একটি ভেন্যুতে পাঁচ ম্যাচ করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল করে সেমিফাইনালে খেলবে। এরপর বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল খেলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ