রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় বিভিন্ন কৌশলে কুখ্যাত মাদক কারবারি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম আজ ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১.৩০ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন বঙ্গসোনাহাট ইউপির অন্তর্গত ভূরুঙ্গামারী হতে কুড়িগ্রাম গামী ছাইতনতলা নামক স্থান থেকে ভূরুঙ্গামারী ইসলামপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি পূর্বের একাধিক মাদক মামলার আসামী মোঃ শহিদুল শিকদার (৪১)’কে ৩৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে (ডিবি) পুলিশ।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল জব্দ করে ডিবি পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি শহিদুল শিকদারের বিরুদ্ধে বগুড়া ও জামালপুর জেলায় পূর্বের দুটি মামলা রয়েছে। এবং উক্ত ঘটনায় তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


