back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম থেকে জেনারেটর ‘চুরি’: মুখ খুলছেন না কেউ

kbctgbd
১৯ ডিসেম্বর ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম খামারবাড়ি থেকে কৃষকদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাদ্দকৃত ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট প্রকল্পের একটি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক জেনারেটর চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও কমিটির আহ্বায়ক ও সদস্যসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক আফতাব হোসেন এ বিষয়ে মুখ খুলছেন না। কুড়িগ্রাম খামারবাড়ির বর্তমান উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।
কুড়িগ্রামের খামারবাড়ির দপ্তরটির দায়িত্বশীল সূত্র জানায়, জেনারেটর চুরির ঘটনায় একই বছর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালকের নির্দেশে তদন্ত কমিটি করা হয়। তদন্তে জেনারেটর চুরি সংক্রান্ত সকল অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। এ বিষয়ে প্রতিবেদনও জমা দেওয়া হয়। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কিংবা ফৌজদারি মামলা না করে আশ্চর্যজনক ভাবে অভিযোগ নিষ্পত্তি করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কুড়িগ্রামের কয়েকজন কৃষি কর্মকর্তা জানান, ২০২২ সালের জুন মাসে কুড়িগ্রাম অফিসের সাবেক উপপরিচালক আব্দুর রশিদ (বর্তমানে অবসরে), সাবেক ক্যাশিয়ার আব্দুল আজিজসহ কয়েকজন কর্মচারী যোগসাজসে জেনারেটরটি বিক্রি করে দেন। প্রমাণ মেটাতে অফিসের সিসি ক্যামেরা বন্ধ রাখাসহ জেনারেটরের নথিপত্র সম্বলিত ফাইলও সরিয়ে ফেলা হয়। জেনারেটরের কক্ষ থেকে আলামত মেটাতে কক্ষটি একজন কর্মচারীকে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ হলে পরিস্থিতি সামাল দিতে আরেকটি ছোট জেনারেটর রেখে বিষয়টি চাপিয়ে রাখার চেষ্টা করা হয়। এ নিয়ে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংক্ষুদ্ধ কৃষক পরবর্তী উপপরিচালক ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে অভিযোগকারীদের কুড়িগ্রাম থেকে বদলি করা হয়। তদন্তে জেনারেটর চুরির সত্যতা মিললেও শেষ পর্যন্ত বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের খামারবাড়ি গিয়ে দেখা গেছে, জেনারেটর রাখার কক্ষটি বর্তমানে একজন কর্মচারী বাসস্থান হিসেবে ব্যবহার করছেন। তবে ওই কক্ষে যে বিশাল আকৃতির জেনারেটর বসানো ছিল সে চিহ্ন এখনও রয়ে গেছে। ঘটনা সামাল দিতে পরবর্তীতে যে ছোট জেনারেটর রাখা হয়েছিল তাও বর্তমানে কক্ষে নেই।
বর্তমান উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘জেনারেটর হারানোর বিষয়টি জানামাত্র আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাচ্ছি না।’
পরবর্তীতে রাখা ছোট জেনারেটর সম্পর্কে জানতে চাইলে ‘জানা নেই’ বলে জানান তিনি।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও বর্তমানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাজহাট রংপুরের অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, ‘তদন্তের বিষয়ে কোনও কিছু বলা যাবে না। এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। যিনি তদন্ত করতে দিয়েছিলেন তার কাছে জেনে নিন।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক আফতাব হোসেন বলেন, ‘ ঘটনাটি আমার দায়িত্ব নেওয়ার আগের। তখন তদন্ত কমিটি কী প্রতিবেদন দিয়েছে তা দেখে জানাতে হবে। তবে শুনেছি বিষয়টি নিষ্পত্তি হয়েছে।’
অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া প্রশ্নে আফতাব হোসেন বলেন, ‘ আমি ব্যস্ত আছি। এসব নিয়ে এখন কথা বলতে পারছি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ