back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ: প্রশাসনের চোখ রহস্যজনক বন্ধ

kbctgbd
১৮ ডিসেম্বর ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগার দক্ষিণে দিনে ও রাতে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ করছে স্থানীয় একটি চক্র। এই চিংড়ি ঘের নির্মাণের ফলে একদিকে যেমন মহেশখালী দ্বীপ রক্ষা হুমকির সম্মুখীন হচ্ছে, অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। এদিকে প্রশাসনের চোখ রহস্যজনক বন্ধ হয়ে আছে।

আজ ১৮ ডিসেম্বর (সোমবার) সরজমিনে দেখা যায়, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগার দক্ষিণে সরকারি জমি দখল করে যান্ত্রিক মেশিনের মাধ্যমে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা মৎস্য সমিতির নাম ব্যবহার করে কথিত একটি চক্র নির্বিচারে প্যারাবন কেটে বিশাল নদীর চর দখল করে চিংড়ী ঘের নির্মাণ করছে তারা। এইটি সোনাদিয়ার লাগোয়া ঘটিভাঙ্গা প্যারাবন ও চর। জায়গাটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) দেখা শুনা করায় ভুমিদস্যুদের বিরুদ্ধে অভিযানে যেতে নারাজ বন বিভাগ।

গত দুই বছর আগে মহেশখালীর ইউএনও’র নেতৃত্বে মহেশখালী থানা পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে উক্ত গ্রুপ থেকে সরকারি বিশাল খাস জায়গা দখলমুক্ত করতে সক্ষম হয়েছিল। এর পরে কিছু দিন বন্ধ থাকলেও ফের দখল করে চিংড়ী ঘের নির্মাণে আবারো সক্রিয় হয়েছে স্থানীয় এই চক্রটি।

মহেশখালীতে বিভিন্ন অঞ্চলে প্রভাবশালী ভুমিদস্যুরা নির্বিচারে প্যারাবন কেটে চর দখল করে চিংড়ী ঘের নির্মাণের হিড়িক পড়লেও বন বিভাগসহ সরকারি সংশ্লিষ্ট দপ্তর গুলো নিরব দর্শকের ভুমিকায় রয়েছেন বলে জানা যায়। এ সুযোগে নদীর চর দখলের প্রতিযোগীতায় নেমেছেন ভুমিদস্যুরা ।

এখন স্থানীয়দের মুখে প্রশ্ন: কারা এই কথিত চক্র? এর পেছনে নেতৃত্ব দিচ্ছেন কারা? প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? অবিলম্বে এই ভুমিদস্যু চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে প্যারাবন নিধন ও ভুমি দখলের অপরাধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয় লোকজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ...

সর্বশেষ