back to top

সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে শোকজ

kbctgbd
১৭ ডিসেম্বর ২০২৩ ১:২০ অপরাহ্ণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা স্কুল সাত যন ছাত্র জালিয়াতির মাধ্যমে ভর্তির ঘটনা তদন্তে সত্যতা নিশ্চিত করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিয়াসমিন আরাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) শোকজ করেছে। বিধি বহির্ভূতভাবে ছাত্র ভর্তির জালিয়াতির খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে তদন্তে সত্যতা নিশ্চিত করে তাকে এ কারন দর্শানো (শোকজ) নোটিশ প্রদান করা হয়।

শোকজে বলা হয়েছে পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে মাউশির মহাপরিচালক বরাবর এর জবাব প্রদান করতে হবে।কিন্তু তিনি এখনও (গত ১৩ ডিসেম্বর এর স্বাক্ষরিত চিঠি ঐদিনই পেয়েছেন) এর জবাব প্রদান করেননি বলে জানা গেছে। শোকজ পত্র পাওয়ার ব্যাপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো: শামছুল আলম সাংবাদিকদের কে নিশ্চিত করেন।কয়েকদিন আগে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভর্তির জালিয়াতির খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হবার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালকের নির্দেশে তদন্ত করে প্রতিবেদন জমা দেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার। তদন্ত রিপোর্ট মাউশির মহাপরিচালক (ডিজি) বরাবর প্রেরণ করা হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ শোকজ আদেশ প্রদান করা হয়।মাউশির সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক-এক দুর্গা রানী শিকদার স্বাক্ষরিত ১৩ ডিসেম্বর তারিখের শোকজ আদেশে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাপ্ত তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বিধি বহির্ভূতভাবে ৭ জন শিক্ষার্থী ভর্তি করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তা পত্র প্রাপ্তির ৩দিনের মধ্যে মহাপরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার দপ্তরে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল বলে জানানো হয়েছে। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার শামছুল আলমকে প্রধান শিক্ষকের শোকজের আদেশ প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে।

এর আগে প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক জালিয়াতির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে ৬জন ও ৯ম শ্রেণিতে এক জনসহ সাত শিক্ষার্থীর ভর্তির বিষয়টি অস্বীকার করেন।পরে তিনি তদন্তের সময় জেলা শিক্ষা অফিসারসহ সাংবাদিকদের কাছে বিধিবহিভূত সাত ছাত্র ভর্তির কথা স্বীকার করেন। শনিবার শোকজ লেটার প্রাপ্তির কথা স্বীকার করে প্রধান শিক্ষক জানান,আমার তো কয়েক দিনের মধ্যে চাকুরি শেষ (২৪/১২/২৩) হচ্ছে। আমি রবিবার(১৭ ডিসেম্বর )বুঝে শুনে এর জবাব দেব।

তবে বিদ্যালয়সহ বিভিন্ন সুত্রে জানা যায়,শিক্ষার্থীদের ভর্তি বাতিল করার কথা প্রধান শিক্ষক জানালেও এখনও ভর্তিকৃত ৭ ছাত্রের টাকা ফেরত দেয়া হয়নি কিংবা আনুষ্ঠানিক কোন নোটিশও দিয়ে জানানো হয়নি। উল্লেখ্য,কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালে ৬ষ্ঠ শ্রেণিতে দুই শিফটে ৪ শাখায় ২৪০জনসহ বিভিন্ন শ্রেণিতে ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।কিন্তু অনলাইনে আবেদন না করে বিধি বহির্ভূতভাবে এবং ঢাকার কেন্দ্রীয় লটারির মাধ্যমে চুড়ান্ত তালিকায় নাম না থাকলেও এমন ৭ শিক্ষার্থীকে গত ৩ ডিসেম্বর ভর্তির প্রথম দিনে তাড়াহুড়ো করে ভর্তি কমিটির সদস্যদের আপত্তি সত্বেও জেলা প্রশাসকের সুপারিশের অজুহাতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই সাত শিক্ষার্থীর মধ্যে ৬ষ্ঠ শ্রেণির ৪জন ছাত্র কুড়িগ্রাম সরকারি কলেজের ৪ শিক্ষকের সন্তান রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে শোকজ আদেশ প্রদান করে মাউশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আর্জেন্টিনার হার সইতে না পেরে ২ সমর্থকের মৃত্যু

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার...

বিশ্বকাপ ম্যাচ ঘিরে দাম্পত্য কলহ, যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি...

জিয়াউল আহসানের জলসিঁড়ি বাড়িতে দুদকের টিম

রাজধানীর জলসিঁড়িতে অবস্থিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক...

নীলফামারী যাচ্ছেন এনসিপির ৪ কেন্দ্রীয় নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে...

ফের গ্রেপ্তার রিজেন্ট সাহেদ

আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে রাজধানীর পল্লবী থানার...

সর্বশেষ