মোঃ মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয়দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পরিষদ, বীর মুক্তি যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল এর অংগ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন ও সরকারী-বেসরকারী সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পসতবক অর্পণ এবং নাচোল থানায় পুলিশের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনি করা হয়।
সকাল ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পসতবক অর্পণ করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার নীলুফ সরকারের সভাপতিত্বে জাতীয় পতকা উত্তোলন, শান্তির পাইরা উড়িয়ে দিবসের অন্যান্য কর্মসূচির উদ্বোধন করা হয়। মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাদন গ্রহণ করেন উপজেলা নির্ভাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার।
এসময় নাচোল সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি সাবেক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


