জহিরুল ইসলাম সুমন কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল Eskuf সিরাপ, ২০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ২০ বোতল বিয়ার সহ ০১ জন আসামী গ্রেফতার।
আজ ৩০/১১/২০২৩ খ্রিঃ তারিখ রাত ০২.২০ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানার কর্মরত এসআই(নিঃ)/লিটন চাকমার নেতৃত্বে ৩০ নভেম্বর রাত ২ টায় সঙ্গি ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নের ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে চরপাড়া পাকা রাস্তার মাথায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাদা প্লাস্টিকের বস্তা সহ মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া(৫০) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ইদু মক মিয়া কুমিল্লা চৌদ্দগ্রামের চিওডা ইউনিয়নের চিওডা আনু মোল্লার বাড়ীর আব্দুল মমিনের ছেলে। পুলিশ তার কাজ থেকে পাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল, ২। ৬০ (ষাট) বোতল Eskuf সিরাপ,
০৩। ১০ (দশ) বোতল Officer’s choice BLUE pure Grain whisky,
০৪। ১০(দশ) বোতল Royal STAG Deluxe Whisky, ০৫। ২০ (বিশ) বোতল HE-MAN 9000 STRONG BEER উদ্ধার পূর্বক জব্দ করে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায় করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াকুব প্রঃ ইদু মিয়া (৫০) এর বিরুদ্ধে পূর্বের ০৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


