back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়!’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার পরই আদালত প্রাঙ্গণে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় উত্তেজিত হয়ে ওই ব্যক্তিকে শনাক্ত করতে ভিডিও ফুটেজ দেখার আহ্বান জানান অভিনেত্রী। পাশাপাশি ক্যামেরার আলো চোখে ফেলায়ও বিরক্তি প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত থেকে বের হয়ে নিরাপত্তাকর্মী ও সহকারীদের নিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন পরীমনি। এ সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। কেউ কেউ জামিন পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই গাড়ির দিকে এগিয়ে যান তিনি।

তবে গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে মুঠোফোন হাতে থাকা এক ব্যক্তির দিকে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ জবাবে ওই ব্যক্তি দাবি করেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি, শুধু ভিডিও ধারণ করছিলেন।

এ সময় পরীমনির সহকারীরাও ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন। ভিডিওতে প্রায় ৩০ সেকেন্ড ধরে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে।

তিনি বলেন, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ একপর্যায়ে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। ক্ষোভ প্রকাশ করতে করতেই দ্রুত গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ছাড়েন পরীমনি।

অন্যদিকে, ওই ব্যক্তি উচ্চ স্বরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, পরীমনির গায়ে হাত না দিয়ে শুধু ভিডিও করছিলেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি পরীমনি। তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। বরং অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। সেদিনও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

এদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী। তারেক রহমান পরিচালিত সিনেমাটির কাজ নিয়েও বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পতেঙ্গায় ৮ বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগকে বলাৎকারের পর...

জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত...

৭০-৮০ মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রলীগের মিছিল

রাজধানীর কুর্মিটোলায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি...

জামিন নিতে আদালতে পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

এবার ঢাকাই সিনেমায় বলিউডের দাপুটে খলনায়ক 

বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের...

সর্বশেষ