back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ফিরলে সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

পোশাক কারখানায় ভাঙচুরের ভিডিও ধারণ করায় শ্রমিক তৌফিক নিহতের ঘটনায় রাজনৈতিক উত্তাপের মধ্যে জামায়াত নেতা সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি সাদিক কায়েমকে ‘গুপ্ত ছাত্রলীগ’ ও ‘সুসময়ের কৌশলী বিপ্লবী’ আখ্যা দিয়ে বলেছেন, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় ফিরলে সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগে পরিণত হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগে যুক্ত থাকার অভিযোগ থাকা সাদিক কায়েম বর্তমানে জামায়াতের নেতা। সম্প্রতি শ্রমিক তৌফিক হত্যার ঘটনায় বিএনপি সরকারের বিরুদ্ধে দায় চাপিয়ে সাদিক কায়েমের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি।

সাদিক কায়েমের বক্তব্যের সূত্র ধরে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, বিএনপি সরকারই তৌফিককে হত্যা করেছে এমন কোনো প্রমাণ আছে কি না। প্রমাণ থাকলে তা প্রকাশ করার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে সাদিক কায়েমের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এই রাজনৈতিক সহকারী।

রাশেদ খাঁনের দাবি, গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ভিডিও ধারণ করায় বিক্ষুব্ধ শ্রমিক নামধারী দুর্বৃত্তরা তৌফিককে পিটিয়ে হত্যা করেছে। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েমের অতীত রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনের সময় সাদিক কায়েম সাদ্দামের নেতৃত্বে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করেছিলেন। এ প্রসঙ্গ উল্লেখ করে তিনি সাদিক কায়েমকে ‘সুসময়ের কৌশলী বিপ্লবী’ বলে কটাক্ষ করেন।

পোশাক শ্রমিক তৌফিক হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে শ্রমিক আন্দোলনের আড়ালে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, শ্রমিক নামধারী আওয়ামী লীগের তাণ্ডবকে আরও বেগবান করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে।

এ ছাড়া পোশাক শ্রমিকদের দাবি ও নতুন মজুরির বিষয়ে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের কাজে ফেরাতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।

তাঁর মতে, এই ঘটনাকে কেন্দ্র করে সরকার পতনের যে পরিকল্পনা করা হয়েছিল, তা ব্যর্থ হওয়ায় একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে।

পোস্টের শেষাংশে এ ধরনের বক্তব্যের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়!’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

পতেঙ্গায় ৮ বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগকে বলাৎকারের পর...

জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত...

৭০-৮০ মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রলীগের মিছিল

রাজধানীর কুর্মিটোলায় ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি...

জামিন নিতে আদালতে পরীমনি

সর্বশেষ