back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রেমিক উধাও

kbctgbd
১৯ নভেম্বর ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের সদর উপজেলার দলজিৎপুর গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তিনদিন যাবৎ অনশন করছেন এক তরুনী। গত ১৬ নভেম্বর বিকাল থেকে ওই তরুনী প্রেমিক তাহের আলমের বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে প্রেমিক তাহের আলম।

এলাকাবাসী, ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের বাবু মোল্যার ছেলে তাহের আলমের সাথে একই গ্রামের ভুক্তভোগী ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তরুণীর পরিবার ঘটনাটি জানার পর তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে। একপর্যায়ে প্রেমিক তাহের আলম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে স্বামীর ঘর ছাড়তে বাধ্য করে। স্বামীকে তালাক দিয়ে সংসার ছেড়ে চলে আসেন তরুনী।

বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশ-বৈঠক হয়। এতে তিন মাস পর বিয়ে করে ঘরে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রেমিক তাহের আলম। কিন্তু তিন মাস পর তাহের আলম বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে ভুক্তভোগী ওই তরুণী বিয়ের দাবিতে তাহের আলমের বাড়িতে অনশন বসে।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, তাহের আলম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তার কথায় সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছে। কিন্তু তাহের এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছে না। সে তাহের আলম কে বিয়ে করে স্ত্রীর মর্যাদা পেতে এখন অনশন করছে। ওই তরুণীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আত্মহত্যারও হুমকি দেন।

এঘটনায় অভিযুক্ত তাহের আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাহের আলম। এ ব্যাপারে তাহেরের পরিবারের সদস্যরাও কোনো কথা বলতে রাজি হননি।

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, এ বিষয়টি আমি শুনেছি, তবে দু’পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে কিছু করা যায় কি না ।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এস এম শরিফুল ইসলাম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ