back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

kbctgbd
৩১ অক্টোবর ২০২৩ ৫:৫৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিনের নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি মাটিরাঙ্গা বাজারের জনৈক ব্যবসায়ী থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

প্রতারনার শিকার ওই ব্যাবসায়ী সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি মাটিরাঙ্গার এসিল্যান্ড পরিচয়ে জনৈক ব্যাক্তি ০১৯৭৭-২৩০৬৪৩ নাম্বার থেকে কল করে তাকে ভয়ভীতি দেখায়। এ সময় মাটিরাঙ্গা বাজারের মাহি হোটেল, ফারুক হোটেল, মিষ্টির দোকান ও আয়োজনসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার জন্য তালিকা করা হয়েছে। এসময় প্রতারক চক্রটি ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। পরে তাকে ৫০ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। পরবর্তীতে ওই ব্যাবসায়ী ০১৮১৮-৫০৪২৪৩ নাম্বারে তিন দফায় ৫০ হাজার টাকা বিকাশ করেন।

স্থানীয় বিকাশ এজেন্টের মালিক এভাবে টাকা পাঠানোর আগে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দিলে ওই ব্যাবসায়ী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালের দিকে মাটিরাঙ্গা ভুমি অফিসে গিয়ে সরাসরি এসিল্যান্ডের সাথে কথা বলে নিশ্চিত হন এসিল্যান্ডের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার সাথে প্রতারণা করেছে।

মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, প্রতারনার শিকার ওই ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন। প্রতারক চক্রটি ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা নিয়েছে। এছাড়াও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা দাবি করার অভিযোগ পেয়েছি। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার অনুরোধ করে এমন ঘটনা ঘটলে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা থানায় অবহিত করার পরামর্শ দেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল! 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল...

মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় ঘরের দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট...

এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ বচ্চন

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ!...

শেখ হাসিনা-কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চিফ প্রসিকিউটরের চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত কিংবা...

সর্বশেষ