kbctgbd
২৫ জানুয়ারি ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
মোঃ ইয়াছিন রুবেল,নোয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) বিকালে সুন্দলপুর ইউনিয়নের মিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুন্দলপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবদুল হালিম ভোলনের সভাপতিত্বে ও সুন্দলপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, নোয়াখালী জেলা বিএনপির সদস্য নাজমুল হোসেন ফরহাদ, নোয়াখালী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক, আবু জাহের হারুন, কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছায়দল হক ছাবু, কবিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন ফরহাদ,কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব মামুন, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওবায়দুল হক আজাদ, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারেফ হোসেন সুমন, সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকাম্মেল মাহমুদ মামুন, সুন্দলপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম (মিশু), সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন সুন্দলপুর ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ও সমর্থক প্রমূখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।