back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গু’লি’তে আ’হ’ত

kbctgbd
২৫ জানুয়ারি ২০২৫ ১:২১ অপরাহ্ণ
মোঃ মিজানুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বিজিবি জানিয়াছে, গুলিবিদ্ধ ঐ ব্যক্তি একজন চোরাকারবারি।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম হাবিল।আহতের পরিবার জানায়, ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা। পরে, আহত হাবিলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। জখম গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, চোরাকারবারি আহত হয়েছে, আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২৫ জানুয়ারি (শনিবার) ভোর রাত সাড়ে ৩ টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীন তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্য ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে ২-৩ রাউন্ড ফায়ার করে। ফায়ারের শব্দ শুনে তাৎক্ষণিক বিজিবি টহলদল ঘটনাস্থলের বাংলাদেশ অংশে গেলে বাংলাদেশি চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে সোর্স মারফত জানা যায়, মো. হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারি বিএসএফ এর গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, ঘটনার ওই সময় তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ ৫ কি. মি. সীমান্ত এলাকায় বাংলাদেশি কোন কৃষক অবস্থান করছিলেন না। এছাড়াও বর্ণিত এলাকায় তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে ২টি টহলদল টহলরত অবস্থায় ছিল। এছাড়াও ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্লাব ৯৪ বিডির উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার বন্ধু মাহাবুবুর রহমানসহ ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে...

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

সর্বশেষ