kbctgbd
২৫ জানুয়ারি ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাধনপুর ইউনিয়ন শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ এজাজ, সহ-সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি আহমদ নুর, সাধারণ সম্পাদক এস্তেফাজুল হক শাকিল সহ ৩৫ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি বৈলগাঁও নদওয়াতুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম জেলার উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার – বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার সিকদার, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, বাঁশখালী শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসমাইল, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, এমডি, গুনাগরী আধুনিক হাসপাতাল।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঁশখালী শাখার সভাপতি মাওলানা জোবাইর আহমদ, সহ সভাপতি কামাল উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক ফৌজুল আজীম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদুল আলম,অর্থ সম্পাদক মোহাম্মদ হেলাল, ৫ নং কালিপুর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম সোহাগ, সাধনপুর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা ব্যাংকার মোহাম্মদ ইসমাইল, উপদেষ্টা বশির আহমদ সহ আরো অসংখ্য গুনীজন, শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, আরো উপস্থিত ছিলেন আপামর জনসাধারণ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।