kbctgbd
২৩ জানুয়ারি ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের কৃষক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম এবং সদস্য সচিব মেসবাহ উদ্দিন পারভেজ এই ৪৩ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দিয়েছেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মিরাজ মোল্যা, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ টুটুল শেখ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ দাউদ শেখ নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির মাধ্যমে ইউনিয়নের কৃষকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত নেতারা। তারা বিভিন্ন কৃষি সমস্যার সমাধানে কাজ করার পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতির প্রশিক্ষণ দেয়ার কথাও জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবির চন্দনসহ প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।