kbctgbd
২২ জানুয়ারি ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
জেলা পুলিশ শরীয়তপুরের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় ও পরিচিতি মূলক সভা অনুষ্ঠিত হয়। ৭৭ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়।
পুলিশ সুপার মহোদয় নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচির বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং শরীয়তপুর জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শরীয়তপুর, জনাব মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।