back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হারবাং মুসলিমপাড়া ইসলামী তাওহীদি কাফেলার ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

kbctgbd
১৭ জানুয়ারি ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ

মোঃ সোহেল, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়া ইসলামী তাওহীদি কাফেলার উদ্যোগে (৬ষ্ঠ তম) ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মুসলিমপাড়া দোকানের পূর্ব পার্শ্বের তাফসির ময়দানে তারুণ্যের উচ্ছাস ও হাজার হাজার তৌহিদী জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে দেশ বরণ্য উলামায়ে কেরামগণ তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত থেকে কোরআন ও হাদীসের আলোচনা করেন।

তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন মুসলিমপাড়া জামে মসজিদের সভাপতি গোলাম রহমান, মাহফিলে প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আল ফারুক,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার শহর ও চেয়ারম্যান, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটি। মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন দেশের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ ও আলোচক শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন তাফসীর কারক বাংলাদেশ বেতার ও টেলিভিশন, খতিব, রুপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা।

বিশেষ বক্তার আলোচনা করেন হযরত মাওলানা ক্বারী নুরুল হাসান তাওহীদ,খতিব, বায়তুর রহমান জামে মসজিদ, মিরপুর-১২, ঢাকা, ধর্মীয় আলোচক, চ্যানেল আই, একুশে টিভি, চ্যানেল ২৪। মাওলানা হাফেজ হোসাইন আল-মামুদ,সিনিয়র শিক্ষক, জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসা, পটিয়া, চট্টগ্রাম।মাওলানা ক্বারী জাকারিয়া খতিব, মুসলিমপাড়া জামে মসজিদ। মাওলানা শওকতুল ইসলাম খতিব, মকিয়াঘোনা জামে মসজিদ। হাফেজ মাওঃ জমির উদ্দিন, খতিব, মাহারী ঘোদা জামে মসজিদ।মাওঃ আব্দুল কাদের জিহাদী সহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিমারা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা বলেন, কুরআন ও সুন্নাহ-এর অনুসরণ ছাড়া মুসলমানদের মুক্তি ও কল্যাণের বিকল্প পথ নেই। যারাই কুরআন-হাদীস ও ইসলামের বিরোধিতা করেছে তারা ধ্বংস হয়েছে। যুগে যুগে নবী রাসুলদের উপর নির্যাতন হয়েছে। বিগত সময়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী ইসলামপন্থীদের উপরও নির্যাতন হয়েছে। যারা আল্লাহর পথে চলে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়না।

আমরা বাংলাদেশীরা একটি ভাগ্যবান জাতি যে, আমরা একটি সাহসী তরুণ প্রজন্ম পেয়েছি। যারা বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দেয়। এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারেনা। আমাদের তারুণ্যের এই উচছাসকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে। তাহলে দেশ জাতি সমাজের পাশাপাশি পুরো বিশ্ববাসী এর সুফল লাভ করবে। ইনশাআল্লাহ।

মাহফিলে বিশেষ আকর্ষণ ছিলেন সুরের মোহনা শিল্পী গোষ্ঠীর টিম চট্টগ্রাম।মহিলাদের জন্য আলোচনা শুনতে প্রজেক্টরের সু-ব্যবস্থা করা হয়েছিল।হারবাং মুসলিমপাড়া ইসলামী তাওহীদি কাফেলার সভাপতি মোঃ আমান উল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ তারেক সহ সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় বিশাল তাফসিরুল কোরআন মাহফিল সফলতার সাথে সমাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, মাহফিলে উপস্থিত ছিলেন অতিথি বৃন্দ, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী ব্যবসায়ীবৃন্দ।##

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্লাব ৯৪ বিডির উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার বন্ধু মাহাবুবুর রহমানসহ ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে...

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

সর্বশেষ