kbctgbd
৩০ নভেম্বর ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
গত ২৯ নভেম্বর ২০২৪ ইং শুক্রবার পথ শিশু অধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ কর্তৃক আয়োজিত সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানবতার অগ্রদূত অসংখ্য মানবিক কাজের সু-পরামর্শ দাতা মানবতার সংগঠন পথশিশু অধিকার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও হালিশহর প্রি-ক্যাডেট স্কুল এর সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন।
প্রধান অতিথিঃ এস কে খোদা তোতন এসকে খোদা টোটন, চেয়ারম্যান -পথশিশু অধিকার ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথিঃ এম ইসমাইল হোসাইন আহাদ সাংবাদিক তথ্য ও গবেষনা সম্পাদক বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ এবং দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক।
এ সময় আরও উপস্থিত আছেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান অর্থ সম্পাদক শিরিন আক্তার, যুগ্ম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, আবদুল লতিফ সোহাগ সদস্য সাজেদা জাহান মুন,মোঃ আলী হোসেন, মোঃ সবুজ, মোঃ সজিব প্রমূখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।