back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রীর বিরুদ্ধে ১৭ জনকে হ’ত্যার অভিযোগ

kbctgbd
৩০ নভেম্বর ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে নির্বাচনী এলাকার ১৭ জনকে হত্যার অভিযোগ তোলা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপির সদস্য মো: কবির আহমেদ ভূঁইয়া এ অভিযোগ তোলেন। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

কবির ভূঁইয়া আরো অভিযোগ করে বলেন, ‘আইনমন্ত্রী তার আমলে আমাদের নেতাকর্মীদের জেল খাটিয়েছেন। তাদের উপর জুলুম-অত্যাচার করেছেন। পুলিশ বাহিনী ও সাঙ্গপাঙ্গ দিয়ে সম্মেলন বানচাল করিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে তিনি আমাদের এলাকার সন্তান।’

তিনি আরো বলেন, শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন। তার দোসররা এখন বিএনপিতে আসতে চায়। আমরা তাদেরকে নেব না। যে নিয়ে আসতে চাইবে, তাকেও ক্ষমা করব না।

সম্মেলনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: ফখরুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী, বেলাল উদ্দিন সরকার তুহিন, শরীফুল ইসলাম স্বপন, ইকলিল আজম, আসাদুজ্জামান শাহীন, কামাল উদ্দিন, শাহীনূর রহমান, সমীর চক্রবর্তী, অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, শামীমা বাছির স্মৃতি প্রমুখ।

প্রধান অতিথি বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘ওই আইনমন্ত্রী ছিলেন বেআইনি মন্ত্রী। কারণ, ওনার সরকারই ছিল অবৈধ সরকার। তাই উনাকে নিয়ে আমার কিছু বলার নেই।’

তিনি বলেন, ‘এই সরকারের রাজনৈতিক দল নেই। তাই আমরা তারেক রহমানের নির্দেশে সরকারকে সহযোগিতা করছি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন। কারণ, পরিবেশ আছে। আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আমরা আপনাদের সহযোগিতা করছি।’

কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া দাবি করেছেন, ‘সাবেক আইনমন্ত্রী দেশটাকে কলঙ্কিত করেছেন। তিনি রায় লিখে দিতেন, বিচারক রায় পড়তেন। কসবায় এসে তার লোকজনের হামলায় শিকার হয়েছি। এখন তারা যেন কোনোভাবেই আমাদের দলে ভিড়তে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

সর্বশেষ