kbctgbd
২৯ নভেম্বর ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
সাবেক মেয়র ও সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে পরোয়ানাসহ অর্থঋণ আদালতের সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত করার নির্দেশ প্রদান করেন মহামান্য হাইকোর্ট ডিভিশন। চট্টগ্রামের অর্থঋণ আদালতের অর্থঋণ মামলা নং-৭৬৮/২০২২ এবং অর্থঋণজারী মামলা নং ৩৯২/২০২৪ কর্তৃক বিগত ০৭/১১/২০২৪ইং তারিখে চট্টগ্রামের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে পরোয়ানা জারীসহ এবং ২৭/০৩/২০২৪ইং তারিখে অর্থঋণ আদালত কর্তৃক যে ডিক্রি জারী করা হয়েছে তাহার বিরুদ্ধে জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট মামলা দায়ের করিলে বিগত ২৭/১১/২০২৪ইং তারিখে মাননীয় বিচারপতি জনাব আশরাফুল কামাল এবং বিচারপতি জনাব কাজী ওয়ালিওল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোটে বেঞ্চ অত্র বিয়ে অর্থঋণ মামলার উপর রুলজারি এবং মামলার সমস্থ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।