kbctgbd
২৮ নভেম্বর ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ঐতিহ্যবাহি লাঠি খেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ৭০ নং বি-গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা ও সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে ৫ম বার্ষিক লাঠিখেলা উৎসব ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময়ে নড়াইলের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আহসান মাহমুদ রাসেল এবং ভারপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার শ্রাবনী বিশ্বাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন লাঠিখেলা দলের সদস্যরা চমৎকার উৎসবমুখর পরিবেশে বাদ্যের তালে তালে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে লাঠি খেলার দৃষ্টিনন্দন কসরত ও কলাকৌশল প্রদর্শন করেন। সেই সাথে স্থানীয় ব্যবসায়ীরাও এদিন সমাগত ক্রেতা-দর্শনার্থীদের জন্য হরেক রকম খাবার, তৈজসপত্র ও পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেন।
আয়োজকরা বলেন গ্রাম বাংলার প্রায়ই হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতিবছর এ ধরনের গ্রামীন মেলার আয়োজন আমরা করে থাকি। আগামীতেও অব্যাহত থাকবে এ ধরনের আয়োজন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।