back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বিষয়ে অকৃতকার্য নড়াইলে শিক্ষার্থীর আ’ত্ম’হ’ত্যা

kbctgbd
২৮ নভেম্বর ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় আব্দুর রহিম (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার সকালে উপজেলার নড়াগাতি থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থী ডুমরিয়া গ্রামের মো. ফুরকান মোল্যার ছেলে। সে যোগানিয়া ডি. এন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় সাত বিষয়ে অকৃতকার্য হয় আব্দুর রহিম। এ কারণে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর দড়ি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পরীক্ষায় অকৃতকার্য হবার কারণে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

সর্বশেষ