back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি স্কুল অব ল’র মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

kbctgbd
২৬ নভেম্বর ২০২৪ ৯:০৫ পূর্বাহ্ণ

চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) স্কুল অব ল’ মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফান্ডামেন্টাল অব মুটিং এণ্ড এডভোকিসি’ বিষয়ক মুটিং ওয়ার্কশপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দুটি সেশন পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীরা মুটিং এবং অ্যাডভোকেসি বিষয়ক মৌলিক ও উন্নত কৌশল নিয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন। প্রশিক্ষকরা মুটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন যুক্তি তৈরির পদ্ধতি, প্রতিপক্ষের যুক্তি খণ্ডন এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ১০০ জনেরও বেশি আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ক্লাব সভাপতি আনুশকা দে’র সঞ্চালনায় সেসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মুটিং প্রতিযোগিতায় বিজয়ী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, ইন্টারন্যাশনাল ল স্টুডেন্ট’স এসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের ন্যাশনাল কোর্ডিনেটর এন চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ল’ এর ফ্যাকাল্টি অ্যাডভাইজর প্রফেসর শিফাত শরমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ল’র ডিন ও সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক আখতারুল আলম চৌধুরী, ক্লাব অ্যাডভাইজর সিদরাতুল মুনতাহা তৃণা, মডারেটর নাঈম আহসান তালহা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শিফাত শরমিন বলেন, নতুন প্রজন্মকে বিচারক এবং আইনজীবি হিসেবে যে প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে মুট কোর্ট শিক্ষার্থীদেরকে দক্ষ বিচারক এবং আইনজীবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আইন বিভাগের শিক্ষার্থীরা যাতে মুটিং প্রতিযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারে সেই লক্ষ্যে আপনাদের এই আয়োজন সত্যই প্রশংসনীয়। আমি চাইবো এমন আয়োজন আরও হোক।

ক্লাব মডারেটর নাঈম আহসান তালহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রতিবছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে আসছে। নতুন শিক্ষার্থীদের মাঝে সে ধারা আমরা অব্যাহত রাখতে চাই।এই মুটিং কর্মশালার মাধ্যমে আইনের ছাত্ররা যাতে আইন বিষয়ে বিভিন্ন গবেষণার জন্য নিজেদের তৈরি করতে পারে সেটিও আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানের শেষে অতিথিরা ও প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে নতুন বার্তা তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া...

সর্বশেষ