back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া টিএমএসএস ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হ’ত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

kbctgbd
২৬ নভেম্বর ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হোসেন হত্যার ঘটনায় মামলার প্রধান ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গত সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার প্রধান ২ আসামি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদারের ছেলে নাজিম তালুকদার (২০) এবং নাজমুল তালুকদার (৩২)।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‍্যাব-১২ এবং রাজশাহী র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর মতিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর রাত ১০ টায় ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। এ সময় সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসে এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। কিছুক্ষণ পর সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইলে তার স্বজনদের জানায়, সৌরভ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান।

সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। স্বজনরা বলছেন, পূর্ব কোনও বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আঘাতে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনও চিহ্ন পাওয়া যায়নি। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রেখে পালিয়ে যায় তারা। এঘটনায় নিহত সৌরভের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জন এজাহার নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার বিএন, এম আবুল হাশেম সবুজ জানান, আসামিদের গ্রেপ্তারের পর বগড়া সদর থানায় পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে নতুন বার্তা তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া...

সর্বশেষ