back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় বসত ঘর ভাংচুর, নারীসহ আহত – ৩

kbctgbd
২৬ নভেম্বর ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ

শেখ মিরানুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষ ও তার সহযোগীদের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছে বলে জানা যায়। রবিবার বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ভান্ডারখোলা গ্রামের অনুদেব দাস (৪০) তার স্ত্রী লাকি দাস (৩০) ও ভাই তুষার দাস ৩৪)।

অভিযোগে অনুদেব দাস জানান, আমার পার্শ্ববর্তী রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের গোবিন্দদাস ও গোবিকান্ত দাসের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমরা আমাদের জায়গায় শান্তিপূর্ণ বসবাস করে আসলেও তারা প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করে। রবিবার দুপুর দুইটার দিকে আমি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে আসলে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে।

প্রতিপক্ষ গোবিন্দ দাসের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী আমার বসত ঘরে এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে। তারা আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর যখম করে। আমাকে উদ্ধার করতে আমার স্ত্রী ও ভাই আসলে সন্ত্রাসীরা তাদেরও পিটিয়ে জখম করে। এ সময় তারা আমার কাছে থাকা ব্যবসায়িক ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।

এ ঘটনায় পার্শ্ববর্তী রশিদা বেগম জানান, হামলার ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থল এসে দেখি স্থানীয় গোবিন্দ দাস, গোবিকান্ত দাস, বেল্লাল, সোহেল কামাল, সোবহান, ইব্রাহিমসহ ১০/১২ জন লোক গোবিন্দ দাসের বাড়ি ঘর ভাঙচুর করছে ও তাকে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে রাখছে। আমরা তাদের উদ্ধার করি হাসপাতালে পাঠিয়ে দি।

এ ঘটনায় অনুদেব দাসের ভাই আহত তুষার দাস জানান, হামলার পর থেকে সন্ত্রাসীরা আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তাদের ভয়ে এখন পরিবারের লোকজন রাস্তায় বের হতে পারে না। এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা যারা জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করেন তিনি।

এ ঘটনায় কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, হামলার ঘটনা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ...

সর্বশেষ