kbctgbd
২৫ নভেম্বর ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ
শেখ মিরানুজ্জামান,বাগেরহাট জেলা প্রতিনিধি:
দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে আবারো সবাইকে সাথে নিয়ে কাজ করার ঘোষনা দিয়েছেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রæপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, দীর্ঘ আঠারো বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি। আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষনা করেন তিনি। এসময়ে হাজার হাজার মানুষ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন।
সাবেক এমপি আরো বলেন, বিগত ১৬ বছরে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হযেছে। সব উন্নয়নমূলক কাজ থমকে আছে। তাই এলাকার জনগনকে পাশে নিয়ে উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রতিশ্রæতি নেন এ বিএনপি নেতা।
তিনি বলেন, আমার শিল্প কলকারখানা রয়েছে। বিগত আমলে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাসি দিতে চেয়েছিল, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়েছিল, তারা আমার ব্যবসা ধ্বংস করবার পায়তারা করেছিল। কিন্তু আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। গত ৫আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্ব্রৈাচারী পতনের মাধ্যমে জাতি নতুন স্বাধীনতা পেয়েছে। আগামীতে জনগনকে সাথে নিয়ে আরো সুন্দর ভাবে বাগেরহাটকে সাজানোর প্রতিশ্রæতি দেন তিনি।
বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, ্কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।