kbctgbd
২৪ নভেম্বর ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনীর মোড়ে “আর্তমানবতার সেবায়, সবার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আমরা মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন গত শুক্রবার (২২ নভেম্বর) শেষ হয়।এর আগে গত (৮ নভেম্বর) শুক্রবার এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ক্যাম্পেইনের সমাপনী দিনে সংগঠনটির আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক বলেন,বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন হতে হবে। দিনে ও রাতে যেকোন সময়ে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার আহবান জানান তিনি।
এ সময় সংগঠনের যুগ্ম-আহবায়ক সাফাত আল আলম বলেন, আমাদের শ্লোগান হলো ‘আর্তমানবতার সেবায়, সবার পাশে’। আজকের এই দুর্দিনে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।
এছাড়াও যুগ্ম–আহবায়ক মোহাম্মদ ইমরান খান মুন্না বলেন, বিগত দিনে আমরা যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আজকেও একইভাবে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।
যুগ্ম–আহবায়ক মোহাম্মদ নিজাম বলেন, সীমিত পরিসরে আমাদের কর্মসূচি শুরু করলেও আগামীতে আরও বড় পরিসরে সবার কাছে যাওয়ার আশা রাখছি।সমাপনী দিনে যুগ্ম–আহবায়ক মোহাম্মদ আলম তানীম বলেন, আগামীতে আমাদের আরও কর্মসূচি যেমন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে।
এ ক্যাম্পেইন চলাকালে পথচারীসহ বিভিন্ন পাড়া–মহল্লায় জন সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। হ্যান্ড মাইকে এডিস মশা, ডেঙ্গু, পরিষ্কার–পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি মশা নিধন ওষুধ ছিটানো হয় ও মশার কয়েল বিতরণ করা হয়।এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।