back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া ফাউন্ডেশনের পরিচালক হলেন লোহাগড়ার কৃতি সন্তান ডা: মোস্তফা আজিজ সুমন 

kbctgbd
২২ নভেম্বর ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা এ্যাডভোকেট এম মকবুল হোসেন মোল্ল্যার সুযোগ্য পুত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক (বিভাগীয় প্রধান) ও অঙ্কোলজি বিভাগ (ক্যানসার বিশেষজ্ঞ) ডা: মোস্তফা আজিজ সুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) এর পরিচালক (প্রোগ্রাম) নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ২২ সদস্য বিশিষ্ট জিয়া ফাউন্ডেশনের নতুন এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়াইল ও লোহাগড়ার বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়েছেন এবং নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

বিশেষ করে নড়াইলের লোহাগড়ার সাবেক এমপি এম এম মকবুল হোসেনের ছেলে ডা: মোস্তফা আজিজ সুমনকে কমিটির পরিচালক নির্বাচিত করায় আনন্দের জোয়ার বইছে নড়াইল ও লোহাগড়ার বিএনপিসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যানসার বিশেষজ্ঞ ডা: মোস্তফা আজিজ সুমন যশোর জেলা স্কুল থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পরে ২৪তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারে নিযুক্ত হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।

ডা: মোস্তফা আজিজ সুমন ইতোমধ্যে দেশ-বিদেশে ক্যানসার বিশেষজ্ঞ হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘এম এম মকবুল হোসেন ছিলেন নড়াইল জেলা বিএনপির বট বৃক্ষের মতো। তিনি দায়িত্বে থাকা অবস্থায় নড়াইলে বিএনপি শক্তিশালী এবং সুসংগঠিত হয়েছে। মকবুল হোসেনের কথা নড়াইলের মানুষ আজীবন মনে রাখবে। ডা: মোস্তফা আজিজ সুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক (প্রোগ্রাম) নির্বাচিত হওয়ায় নড়াইল জেলা বিএনপি আনন্দিত এবং গর্বিত।

লোহাগড়া বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন নড়াইলে বিএনপির অন্যতম বর্ষীয়ান নেতা ছিলেন আমাদের অভিভাবক সমতূল্য এম এম মকবুল হোসেন। তার সুযোগ্য পুত্র ডা: মোস্তফা আজিজ সুমন একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ। নড়াইলের এই কৃতি সন্তান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) নির্বাচিত হওয়ায় আমরা নড়াইলবাসী গর্বিত ও আনন্দিত। গুরুত্বপূর্ন এই পদে নড়াইলের সন্তানকে দায়িত্ব দেওয়ায় দেশ নায়ক তারেক রহমানকে লোহাগড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু বলেন, নড়াইলে বিএনপির সাবেক সভাপতি ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য এম এম মকবুল হোসেনের যোগ্য উত্তরসূরী ডা: মোস্তফা আজিজ সুমনকে এই গুরু দায়িত্ব দেওয়ায় লোহাগড়াবাসী অত্যন্ত আনন্দিত। উক্ত কমিটিতে দায়িত্ব পাওয়ায় দেশ নায়ক তারেক রহমানসহ সকল সদস্যকে আভিনন্দন জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ভারতের কাছে মাথা নত করছেন ক্রিকেট তারকারা

বাংলাদেশ ক্রিকেটে ভারতীয় প্রভাব, ক্রিকেটারদের ভূমিকা এবং আসন্ন ভারতীয়...

বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ নাগরিক প্ল্যাটফর্ম

বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও...

টেস্ট চ্যাম্পিয়নশিপে চাপে বাংলাদেশ!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।...

থাইল্যান্ডে ভয়ংকর বিপদে খায়রুল বাসার

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার...

রেকর্ড লোডশেডিংয়ে নাকাল দেশ, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

জ্বালানি সংকট ও মেরামতকাজের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ...

সর্বশেষ