kbctgbd
২১ নভেম্বর ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
মাননীয় পুলিশ সুপার জনাব রায়হান উদ্দিন খান এঁর দিক নির্দেশনায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২০/১১/২০২৪খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন শীলকূপ ইউপিস্থ ৩নং ওয়ার্ডের মনকিরচর সাকিনের গুন্নাগো বাড়ীর উত্তর পার্শ্বে রাস্তার উপর গ্রেফতারকৃত আসামী ১। শোয়েব হোসেন(৩০), পিতা-জামাল আহমেদ, মাতা-মোরশেদা বেগম, সাং-হাছন দন্ডী, চৌধুরী বাড়ি, কাজী পাড়া, ০৫নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, ২। হেমায়েত উল্যা(৩৬), পিতা-আমিন উল্যা, মাতা-পারভীন আক্তার, সাং-বাদশা মিয়া, মুন্সী বাড়ি, ০৪নং ওয়ার্ড, দাগন ভূইয়া ইউপি, থানা-দাগন ভূইয়া, জেলা-ফেনী বর্তমানে চকবাজার ভিলি রোড, ১১১/১২ চান মিয়া মুন্সী ইসহাক বিল্ডিং, থানা-চকবাজার, জেলা-সিএমপি,চট্টগ্রাম, ৩। মোঃ সাইফুল ইসলাম(২৭), পিতা-জয়নাল আবেদীন, মাতা-মোছা মিলি বেগম, সাং-মধ্য আনালেরতারিখ, হাফিজার বাড়ি, ০৯নং ওয়ার্ড, থানা-গাইবান্দা সদর, জেলা-গাইবান্দাদের হেফাজতে হতে (ক) ২৪(চব্বিশ)টি কালো কাঁচের বিদেশী মদের বোতল, (খ) ৮৭(সাতাশি)টি নীল রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, (গ) ০৯(নয়)টি বড় লাল রংয়ের সিরামিক কাচের বিদেশী মদের বোতল, (ঘ) ০৩(তিন) টি ছোট লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল,(ঙ) ০২(দুই)টি লাল ও সোনালী রংয়ের সিরামিক কাঁচের বিদেশী মদের বোতল, (চ) ৪০০(চারশত)টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, (ছ) ১১৯(একশত উন্নিশ)টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং ০১টি কালো রংয়ের মাইক্রোবাস উদ্ধার পূর্বক ১:৩০ ঘটিকায় জব্দ করেন। উক্ত বিদেশি মদ আসামীগন অবৈধপথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসএস পাওয়ার প্লানের কয়লা জেটি ঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাইতেছিল বলিয়া স্বীকার করে। উক্ত বিষয়ে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।