kbctgbd
২০ নভেম্বর ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের আবুল খাঁ’র মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মো: পরশ (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইকচালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।