back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সাঁথিয়ায় বিএনপিতে ব্যাপক গ্রুপিং,সমর্থকদের বাড়িঘরে হা’ম’লা-ভাংচুর।

kbctgbd
১৮ নভেম্বর ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়াকে কেন্দ্র করে শনিবার বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। করা হয়েছে সদ্য আহবায়ক কমিটিতে সদস্য সচিবের পদ পাওয়া সালাউদ্দিন খানের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ঘরের জিনিসপত্র ভাংচুর।

 অন্যদিকে, গত শনিবার সাঁথিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। তার মধ্যে নব-গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম-আহবায়কের পদ পাওয়া ভিপি শামসুর রহমানের এক সমর্থক সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মল্লিককেও কুপিয়ে জখম করে সালাউদ্দিন খানের সমর্থকেরা। এ নিয়ে সাঁথিয়ার বিএনপির রাজনীতিতে এখন চরম অস্থিরতা চলছে।

যাদের বাড়িঘরে হামলা করা হয়েছে তাদের এখনো প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হচ্ছে পাল্টাপাল্টি পোস্ট। করা হচ্ছে লাইভও যার রেষ ধরে চলছে আক্রমণান্তক আচরণ। বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যার কারণে, জীবনও জীবিকা নির্বাহেও এখন জীর্ণ স্থবিরতা।

এ বিষয় নিয়ে, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সাথে একাধিকবার যোগাযোগ করেও সম্ভব হয়নি। পরে সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারের সাথে কথা হলে তিনি জানান, আমরা একাধিকবার মিটিং করে করে এই কমিটি করেছি। ভুল মানুষেরই হয়। যেহেতু আমরা মানুষ সেহেতু আমরা ভুল করতেই পারি। শীঘ্রই আমরা বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

অন্যদিকে, পকেট কমিটি অ্যাখা দিয়ে ঝাড়ু মিছিল, সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও আহতদের বিষয়েও সবই জানেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, প্রতিটা ওয়ার্ডের খবর ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাখেন এবং দেখছেন। খুব শীঘ্রই পাবনা জেলার নেতাদের নিয়ে বসা হবে। আশা করি সেখানেই একটা সুরহা আসবে। এর মধ্যে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতিতে জড়ানো যাবেনা। জনগণের কাছে যাতে বড় মুখ নিয়ে ভোট চাইতে পারেন সেইদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন।

উল্লেখ্য, পাবনার সাঁথিয়া উপজেলা বাদেও বিএনপির বিভিন্ন ইউনিট ও উপজেলা কমিটি নিয়ে অসন্তোষ রয়েছে। যা দলের হাইকমান্ডের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দ্রুত সুরহা দিবেন বলে আশ্বাস ও দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এবার মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক!

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর...

ছাত্র হত্যার দায় এড়াতে নতুন ‘কৌশল’ শেখ হাসিনার!

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হত্যার...

হাসিনাকে ফেরানোর প্রশ্নে ভারত কেন চুপ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর...

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

সর্বশেষ