back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ- রামপালের গৌরাম্ভায় নারী সমাবেশে – লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

kbctgbd
১৭ নভেম্বর ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

শেখ মিরানুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি:

সমাজের পিছিয়ে পড়া নারীদের মূল স্রোতধারায় যুক্ত করতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে, স্বাবলম্বী হবে। যেহেতু সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেহেতু তাদের এগিয়ে আসতে হবে। নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ কথাগুলো প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নবাসীর আয়োজনে সহাস্রাধিক নারীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় গৌরাম্ভা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, উপজেলা সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাবলা, সরদার মাহাফুজুল হক চিক, মো. আমিনুল ইসলাম কুটি, তাতীদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, মো. কামরুজ্জামান টোকন, মো. মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল প্রমুখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্রদল নেতা সরদার মহাকবির।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তার বক্তৃতায় আরো বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ক্লাসে প্রথম হতে হবে এটা নয়, সুশিক্ষায় শিক্ষিত করাটাই বড় বিষয়। সন্তানদের মাদকমুক্ত ও মরণ নেশা মোবাইল গেম থেকে বিরত রাখুন। আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিবেন না। আজকের প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে।

তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে তাকে ছাড় দেয়া হবে না। তারেক রহমানের নির্দেশ, কেউ কোন অপকর্ম করলে দল তার দ্বায় দল নেবে না। সুতারং সবাইকে সাবধান হতে হবে। আগামীতে রামপাল ও মোংলাবাসীর পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করার ঘোষণা দেন এই নেতা, এ জন্যে তিনি সকালের সহযোগীতা কামনা করেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এবার মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক!

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর...

ছাত্র হত্যার দায় এড়াতে নতুন ‘কৌশল’ শেখ হাসিনার!

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হত্যার...

হাসিনাকে ফেরানোর প্রশ্নে ভারত কেন চুপ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর...

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

সর্বশেষ