back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

kbctgbd
১৫ নভেম্বর ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ সংবাদদাতাঃ

উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ” চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বন্দরনগরীর দক্ষিণ জোনের ০৯টি কেন্দ্রে সকাল ১০টায় এক যোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর সকাল ১১:১৫ টায় পরীক্ষা শেষ হয়। এতে প্রায় ১০ সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা কেফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম, সাবেক উপদেষ্টা আব্দুল জব্বার, সাবেক উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, আহবায়ক ইব্রাহীম হোসেন রনি, সদস্য সচিব মোজাহেরুল ইসলাম মুজাহিদ সহ পরিচালনা পর্ষদ ও কর্ম পরিষদের সদস্যরা।

অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন, ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করা এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে অবদান রেখে চলছে। অংকুরের এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, প্রসার ও শিক্ষার্থীদের মেধাবিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম বলেন, অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ ১৯৮৫ সাল থেকে বৃত্তি প্রকল্প ছাড়াও স্বাস্থ্য, ক্রীড়া,সাংস্কৃতিক কার্যক্রম ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের সহযোগীতায় প্রতিবারের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অংকুর বৃত্তি প্রকল্পের আহবায়ক ইব্রাহিম রনি বলেন, অংকুরের যাত্রা ১৯৮৫ সাল থেকে ছিল, আছে এবং ভবিষ্যতে চলমান থাকবে। এসময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় আয়োজক কমিটি, অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এবার মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক!

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর...

ছাত্র হত্যার দায় এড়াতে নতুন ‘কৌশল’ শেখ হাসিনার!

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হত্যার...

হাসিনাকে ফেরানোর প্রশ্নে ভারত কেন চুপ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর...

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

সর্বশেষ