kbctgbd
১৫ নভেম্বর ২০২৪ ৫:২৫ পূর্বাহ্ণ
মিজানুর রহমান রুবেল,সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোহাম্মদ জোনায়েদ এর মালিকানাধীন শাহ জব্বারিয়া মেট্রেস হাউস।
শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে কেরানী হাটের শাহ জব্বারিয়া মেট্রেস হাউসের ভিতর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলামের নেতৃত্বে ৩ টি ইউনিট ১৪ জন কর্মী নিয়ে আগুন নেভাতে কাজ করেছে এবং দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এ সময় আজাদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ৩ টি ইউনিট নিয়ে আগুন নেভাতে কাজ করি, আগুনে পুড়ে ১টি দোকানে ক্ষতি হয়েছে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হয়ে যেত, কেরানী হাট এলাকায় আগুন লাগলে নেভাতে পানির প্রয়োজন হয়, কিন্তু এখানে কোথাও পানির পুকুর কিংবা পানির অন্য কোন ব্যবস্হা না থাকায় কেরানী হাট ঝুঁকিতে রয়েছে কেরানী হাট এলাকায় পানির বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্থানীয়দের তথ্যমতে এবং মালিক পক্ষের তথ্য অনুযায়ী অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।