শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
পুবালী ব্যাংক পিএলসি নড়াইল শাখায় পূবালী ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।১৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় নড়াইল শাখার আয়োজনে পুবালী ব্যাংক নড়াইল শাখায় পূবালী- ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক শেখ মো. সামছুদ্দোহা। এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল শাখা ব্যাস্থাপক মো. মনছুর আলী, সোনালী ব্যাংক পিএলসি নডাইল শাখার সহকারী মহাব্যবস্থাপক এ আর এম রকিবুল হাসান, গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির, শরিফুজ্জামান। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন নড়াইল জেলা পরিষদ মসজিদের ইমাম মোঃ জাকারিয়া হোসেন।পুবালী-ব্যাংক নড়াইল শাখায় ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন হওয়ায় গ্রাহক শুধী সমাজের প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেন।



