back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম জেলা গোপন রেখে পুলিশে চাকরি, কর্মরত আছেন বগুড়ায়!

kbctgbd
১৩ নভেম্বর ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধিঃ

 

মিথ্যা মামলা, মামলার বাদীকে গ্রেফতার দেখিয়ে ঘুষ চাওয়াসহ অনেক অপরাধের তালিকাতেই রয়েছেন সাব ইন্সপেক্টর রিপন মিঞার নাম। তবে এই বার বেড়িয়ে এসেছে ভিন্ন এক তথ্য। জন্ম জেলা গোপন রেখে পুলিশে চাকরি, কর্মরত আছেন বগুড়ার শিবগঞ্জ থানায়। সাব ইন্সপেক্টর রিপন মিঞা, বিপি নং- ৭৫০০০০৪৪৩৪ পিতা-মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তার দাদার নাম-মৃত মসফের মুন্সি, সাং-চকরাদিকে (মুন্সিপাড়া), থানা-গাবতলী, জেলা-বগুড়া। তিনি ইংরেজি নববর্ষের ২ হাজার সালে নীলফামারী জেলার ঠিকানা দিয়ে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেছেন। এছাড়াও র‍য়েছে এই পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ। জানা যায় সাব ইন্সপেক্টর রিপন মিঞা’র বাবাও একজন পুলিশ সদস্য ছিলেন।

সাব ইন্সপেক্টর রিপন মিঞার বিরুদ্ধে রয়েছে মিথ্যা মামলা দেয়াসহ লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ। অনুসন্ধানে জানা যায় ঘুষের টাকা দিয়েই, টাকার পাহাড় গড়েছেন পুলিশের এই সাব ইন্সপেক্টর রিপন মিঞা। শুধু তাই নয় তার বিরুদ্ধে রয়েছে একাধিক বিভাগীয় মামলাসহ ব্লাক মার্ক। রিপন মিঞা দুই হাজার সনে বাংলাদেশ পুলিশে কনেস্টেবল পদে যোগদান করলেও পদোন্নতি পেয়ে হয়ে যান (এস আই) সাব ইন্সপেক্টর। তবে বিভিন্ন অপরাধ করায় তার নামে বিভাগীয় মামলা হলে। সেই মামলায় অভিযুক্ত প্রমাণিত হলে তাকে এস আই হতে এ এস আই পদে পদাবনতিও দেয়া হয়েছিলো। যা বাংলাদেশ পুলিশের পুলিশ সদস্যদের পিসিপিয়ারে পাওয়া যায়।

দীর্ঘদিন ধরে একই থানায় কর্মরত থাকায় ওই এলাকায় গড়ে তুলেছেন সম্পর্কের পাহাড়। আর সেই সম্পর্কের পাহাড়ের জেড় ধরেই শিবগঞ্জের দেউলী ইউনিয়নের লক্ষী কলা এলাকার প্রামাণিক পাড়ার হান্নানের ছেলে বাবুর সাথে শেয়ারে প্রায় ৩ বিঘা জমির উপরে গড়ে তুলেছেন গরুর ফার্ম। যেই জমির উপরে গরুর ফার্ম নির্মাণ করা হয়েছে তা বর্তমান বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা শতক। আর ওই গরুর ফার্মে রয়েছে প্রায় ৫০টি দেশি বিদেশি গরু। সেই ফার্মে থাকা গরুর এক একটির মূল্য বর্তমান বাজারদর প্রায় ১ লক্ষ টাকার উপরে।

এলাকাবাসী সুত্রে জানা যায় ওই এলাকায় সাব ইন্সপেক্টর রিপন মিঞা দীর্ঘদিন ধরেই জাতায়াত করতো তার ফলে সেখানে নামে বেনামে অনেক সম্পদই রয়েছে সাব ইন্সপেক্টর রিপন মিঞার। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কিছু এলাকাবাসী বলেন, মাঝে মাঝে লেখা পড়াহীন মূর্খ মানুষদের কাছে সাব ইন্সপেক্টর রিপন মিঞা মোকামতলা ফাঁড়ির আই.সি পরিচয়ও দিচ্ছিলেন। এই বিষয়টি নিয়ে সাব ইন্সপেক্টর রিপন মিঞা’র সাথে কথা বললে সাব ইন্সপেক্টর রিপন জানান, তিনি বাবু নামের ওই এলাকার এক ব্যাক্তির সাথে শেয়ারে গরুর ফার্ম দিয়েছিলেন তবে ব্যবসায় ধস খাওয়ায় তিনি তার শেয়ার ফিরিয়ে নিয়েছেন।

তবে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসী বলছেন সাব ইন্সপেক্টর রিপন মিঞা কখনোই কারোর কাছে ওই গরুর ফার্মের কথা শিকার করে নাই। তাই এখনো তিনি লুকিয়ে যাচ্ছেন যে গরুর ফার্মটি তার না। মোকামতলা ফাঁড়ির আই.সি পরিচয় দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কেহ যদি আমাকে অন্য কিছু মনে করে থাকেন সেখানে আমার কী করার থাকে। ওই এলাকাবাসী সুত্রে আরও জানা যায় সাব ইন্সপেক্টর রিপন মিঞা বেশিরভাগ সময়ে পুলিশের পোশাক ছাড়ায় চলা ফেরা করতো। তাকে পুলিশের পোশাক গায়ে দিতে দেখায় যেতো না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সিভিল ড্রেসে থেকে নানা অপরাধ ও অপকর্ম করেছেন তিনি।

উল্লেখ্যঃ সাব ইন্সপেক্টর রিপন মিঞা ২০১৭ সালে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবিতে) কর্মরত থাকাকালীন একজন ব্যাক্তিকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করলে বিষয়টি জানা জানি হলে নীরপরাধ ওই ব্যক্তি জয়পুরহাট জেলার পুলিশ সুপার বারাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে সাব ইন্সপেক্টর রিপন মিঞার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে তৎকালীন পুলিশ সুপার রশিদুল হাসান, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে শাস্তি স্বরুপ এসআই (নিঃ) থেকে রিপন মিঞাকে এএসআই পদে সারা জীবনের জন্য পদাবনতির আদেশ প্রদান করেন।

পরবর্তীতে সাব ইন্সপেক্টর রিপন মিঞা ঐ রায়ের বিরুদ্ধে আপিল করলে তৎকালীন ডিআইজি তার আপিলটি নাখোজ করে দেন। সাব ইন্সপেক্টর রিপন মিঞা মোটা অংকের টাকা খরচ করে প্রশাসনিক ট্রাইবুনালে আপিল করে তার পদাবনতির সাব ইন্সপেক্টর র‍্যাংটি আবার ফিরে পায়। তবে তার বিরুদ্ধে বগুড়া জেলায় দুইটি ব্লাক মার্ক রয়েছে যার একটি ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারীতে জারী করা হয়েছিলো সেই ব্লাক মার্ক নাম্বার হলো ৯৮২ তবে শুধু এই টায় শেষ নয় তার বিরুদ্ধে ২০২০ সালের ৭ অক্টোবর আরও একটি ব্লাক মার্ক রুজু করা হয় যার আদেশ নং-২৫০৭।

বিষয়টি নিয়ে সাব ইন্সপেক্টর রিপন মিঞা’র সাথে কথা বললে তিনি জানান, পুলিশে চাকরি করতে গেলে ভুল ভ্রান্তি থাকবেই। তবে আমাকে এস আই হতে এ এস আই পদাবনতি করাই আমি আপিল করলে আমি আমার সাব ইন্সপেক্টর র‍্যাংকটি ফিরে পেয়েছি। আমি কখনো কোন ঘুষ লেনদেন করি নাই এবং আমার নামে যে রিউমার ছড়াচ্ছে তা পুরোপুরি মিথ্যা এই অভিযোগ গুলো শত্রুতা মূলক দিয়েছে।

সমস্ত বিষয় গুলো নিয়ে মিডিয়া উইং ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, সুমন রঞ্জন সরকারের সাথে কথা বললে তিনি বলেন, সাব ইন্সপেক্টর রিপন মিঞা যদি কোন অপরাধ করে থাকে তা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো। যদি কোন ভুক্তভোগী উনার নামে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সাব ইন্সপেক্টর রিপন মিঞার ব্লাক মার্কের বিষয়টি নিয়ে তিনি জানান পুলিশের বিরুদ্ধে ব্লাক মার্ক থাকলে তা পুলিশের সার্ভিস বুকে আজীবন থেকে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...