back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণআন্দোলনে জীবিত স্বামীকে ‘মৃ’ত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের নামে মামলা

kbctgbd
১৩ নভেম্বর ২০২৪ ৬:৩০ পূর্বাহ্ণ

ছাত্র-জনতার আন্দোলনকে পুঁজি করে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অভিনব প্রতারণা করেছেন এক নারী। বিগত সরকারের পতনের দিন ৫ আগস্ট বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তাঁর স্বামী নিহত হয়েছেন উল্লেখ করে মামলা করেন তিনি।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। শুধু তাই নয়; অভিযোগ উঠেছে, মামলা থেকে আসামির নাম প্রত্যাহার করার কথা বলে ওই নারী বিভিন্নজনের কাছ থেকে টাকাও নিয়েছেন।

তবে ঘটনার তিন মাস পর মঙ্গলবার তাঁর স্বামী আল আমিন মিয়া (৩৪) ঢাকার আশুলিয়া থানায় এসে হাজির হন। তিনি বলেন, আমি জীবিত আছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্ত্রী মিথ্যা মামলা করেছে।

গত ২৪ অক্টোবর কুলসুম বেগম (২১) নামের এ গৃহবধূ তাঁর স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। গত ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার বাদী কুলসুম বেগম স্থায়ী ঠিকানা দেখিয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্বল্প সিংজুরী বাংগালা গ্রামে এবং বর্তমান ঠিকানা আশুলিয়ার জামগড়া।

এজাহারে উল্লেখ করেন, ৫ আগস্ট সকালে তাঁর স্বামী আল আমিন মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। সরকার পতনের পর বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। বাদী আরও দাবি করেন, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে থাকা কাগজপত্র, ছবি ও ভিডিও দেখে তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন। এ ব্যাপারে কুলসুম বেগমের সঙ্গে এজাহারে দেওয়া আশুলিয়ার ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি, তাঁর মোবাইলও বন্ধ।

জানা গেছে, আল আমিন সিলেটের দক্ষিণ সুরমার পিরিজপুরের বাসিন্দা। মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পর এ ঘটনা জানতে পারেন। তিনি তখন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ছিলেন। বিষয়টির সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি জুড়ী থানায় যোগাযোগ করেন। সেখানকার পুলিশ তাঁকে নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় বিষয়টি জানাতে পরামর্শ দেয়। পরে তারা সিলেট থেকে আশুলিয়া থানায় আসেন।

এখানে আল আমিন পুলিশকে জানান, ৫ আগস্ট স্ত্রী কুলসুম তাঁর সঙ্গে সিলেটেই ছিল। এর তিন-চার দিন পর ঝগড়া করে মানিকগঞ্জে চলে আসে।

দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন, সোমবার রাতে আল আমিন থানায় এসে মামলার বিষয়টি জানান। মঙ্গলবার সকালে আশুলিয়া থানা পুলিশের একটি দল এসে তাঁকে নিয়ে যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, বাদী কুলসুম মিথ্যা মামলা করেছেন। এখন তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আল আমিনকে আদালতে নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ