back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রামলীলা উৎসব

kbctgbd
১২ নভেম্বর ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বৃহত্তর সিলেট বিভাগের আদিবাসী সম্প্রদায় মণিপুরিদের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার (১৫ই নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব রাসলীলা। উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবের রং ফুটছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। রাস উৎসবে যোগ দিতে অধীর আগ্রহে সবাই। আগামী শুক্রবার দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। তাই মণিপুরি পাড়ার বাড়ির উঠোনে উঠোনে নাচের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন নাচের ভঙ্গি সমূহ। কোথাও চলছে রাস নৃত্যের মহড়া। কোথাও রাখাল নৃত্যের। নৃত্যকে নিখুঁতভাবে উপস্থাপনে ব্যস্ত সময় পার করছে মণিপুরি পাড়ার ছেলেমেয়েরা।

মাধবপুর জোড়া মণ্ডপে ১৮২তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার। এবার হবে তাদের ৪২তম রাস উৎসব। এ উৎসবকে ঘিরে উপজেলার মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। মণিপুরি সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ-উৎসবে। কমলগঞ্জে উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থানসহ ভারত থেকেও মণিপুরি সম্প্রদায়ের লোকজন ছুটে আসতে শুরু করেছে।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবার মাধবপুর জোড়া মণ্ডপে মহারাসলীলা আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টায়। অনুষ্ঠান চলবে পরদিন ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত। এ ছাড়া একই দিন উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাসলীলা অনুষ্ঠিত হবে। এ উৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ