back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লার বিসিকে শ্রমিক বিক্ষোভ, অবরোধ ভাঙচুর

kbctgbd
১১ নভেম্বর ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

মো: তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছেন৷

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কয়েকশ’ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন৷এদিকে, শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ৷

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে৷ শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানায় লাঞ্চের আগেই শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়৷”

বেলা সাড়ে এগারোটার দিকে আর-ফোর নামে একটি পোশাক কারখানার শ্রমিক শাহীদা আক্তার বলেন, “আমাদের লাঞ্চ হয় সাড়ে বারোটায়৷ কয়েকটি কারখানায় ভাঙচুর করায় ভয়ে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা বিসিক শিল্পাঞ্চলে অবস্থানরত রয়েছেন৷ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স নামে পোশাক কারখানার সুইং সেকশনের শ্রমিক জাহানারা বলেন, “গত বছর থেকে এ কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি করে৷ গত আগস্ট মাস থেকে আমার বেতন বকেয়া৷ বেতন না দিয়ে গতমাসে কারখানা লে-অফ ঘোষণা করে৷ অনেকের কাছে আমরা গেছি, কোনো সমাধান পাই নাই৷ আজকে তাই সড়কে নামছি আমরা৷”

গত বছরের ডিসেম্বর থেকে আওয়ামী লীগ নেতা আসলাম সানির মালিকানাধীন ক্রোনী গ্রুপের কারখানা দু’টিতে বেতন পরিশোধ নিয়ে অসন্তোষ চলছে৷ গত এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স শ্রমিকরা বিক্ষোভ করেন৷ এ সময় শ্রমিক পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ