kbctgbd
১০ নভেম্বর ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:
বিগত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কুলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা ছাত্রদল।
১০ নভেম্বর (রবিবার) দুপুরের দিকে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নিয়ামুল হাসান আনন্দ নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি করেন তারা।
প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম আহসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শারদুল ইসলাম মুরাদ,যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মিয়া,কলেজ শাখা ছাত্রদলের সদস্য জাহিদ হাসান নয়নসহ প্রমুখ ৷
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।