back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত প্রতিবন্ধী আরাফাতের পারিবারের পাশে মহেশখালীর মানবিক ফয়সাল আমিন

kbctgbd
৮ নভেম্বর ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার সম্প্রতি মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ আরাফাত। অত্যান্ত দরিদ্র পরিবারের সন্তান আরাফাতের মৃত্যুতে তার পরিবারটি শোকে মুহ্যমান ও অসহায় হয়ে পড়েন। এ অবস্থায় মানবিকতার হাত বাড়িয়ে পারিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন মহেশখালীর তরুণ উদ্যোক্তা অস্ট্রেলিয়া প্রবাসী এলাকার সন্তান ফয়সাল আমিন।

এ অবস্থায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে, ফয়সাল যে সহায়তা ও সান্ত্বনার হাত বাড়িয়ে দিয়েছেন, তা অসংখ্য হৃদয়কে ছুঁয়েছে। প্রতিবন্ধী হলেও পারিবারের হাল ধরতে মৃত্যুর আগ পর্যন্ত কিশোর আরাফাত কখনও দিন মজুর, কখনোবা মাছ ধরার নৌকার শ্রমিক হিসেবে কাজ করতেন। তার যোগান দেওয়া টাকায়ই অনেকটা চলতো দরিদ্র পরিবারটি।

জানা গেছে- আরাফাতের পরিবারের জন্য একটি নতুন ব্যাটারি চালিত অটোরিকশা, এর রক্ষণাবেক্ষণ খরচ এবং তার ছোট ভাইয়ের শিক্ষার সব খরচের দায়িত্ব নিয়েছেন উদ্যোক্তা ফয়সাল আমিন। এছাড়াও আরাফাতের দুই বিবাহযোগ্য বোনের বিয়ে সংক্রান্ত সম্পূর্ণ ব্যবস্থা ও খরচ তিনি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

স্থানীয়রা জানান- ফয়সালের এই উদ্যোগ পরিবারটির মধ্যে নতুন করে আশার আলো নিয়ে এসেছে। শুক্রবার (৮ নভেম্বর) তিনি ওই পরিবারটির সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের সন্তানা দিয়ে পাশে দাঁড়ান। তার সহানুভূতির হাত এখানেই থেমে থাকেনি- তিনি ওই এলাকার আরও ৫-৬ জন অসুস্থ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা এবং নিয়মিত তদারকির প্রতিশ্রুতি দেন।

এলাকাবাসী ফয়সাল আমিনের এই মানবিক উদ্যোগকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। তাঁর এই কার্যক্রম মহেশখালীর উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করেন তারা। সমাজের জন্য এটি একটি প্রেরণাদায়ক উদাহরণ- যা আরও অনেককেই মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে মনে করেন এলাকাবাসী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ