kbctgbd
৭ নভেম্বর ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ
রাকিবুল ইসলাম সুমন স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ হোসাইন (২৭) নামের যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য সহ তিনজন। মঙ্গলবারব (০৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের ভিআইপি সড়কের খারদ্বার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারিফ হোসাইনের মৃত্যু হয়।
নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মোঃ ফিরোজের ছেলে।আহতরা হলেন, মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির, ইস্রাফিল এবং মোটরসাইকেল আরোহী দশানী এলাকার রুবেল।
প্রতক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আসলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তারিফ হোসেন ও রুবেলের থাকা মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এতে দুই মোটরসাইকেলের চারজনই আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে এদেরকে হাসপাতালে নেয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।