back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ

kbctgbd
৭ নভেম্বর ২০২৪ ৪:১৪ পূর্বাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওলাদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আওলাদুল গাজীরখামার ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আজম আলী মন্ডলের ছেলে।

একইদিন বিকেল ৩টার দিকে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল আওলাদুল ইসলামকে গাজীরখামার ইউনিয়ন পরিষদ ভবন থেকে গ্রেপ্তার করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। একপর্যায়ে আওলাদুলকে স্থানীয় এলাকাবাসী ছিনিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের পেছন দিয়ে পলায়নে সহায়তা করে। এর দুই ঘণ্টা পর গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে আওলাদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে চেয়ারম্যানের ডাক-চিৎকারে তার লোকজন জড়ো হয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। ওই অবস্থায় র‌্যাব ও জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা হওয়ায় জননিরাপত্তার কথা বিবেচনা করে র‌্যাব চলে আসে।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিতায় হত্যা মামলার আসামি আওলাদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যার ঘটনায় আওলাদুলসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন মাহবুবের মা মাফুজা খাতুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ