back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে কবরস্থান পরিস্কারের নামে ব্যক্তি মালিকানাধীন জায়গায় বৃক্ষ নিধনের ঘটনা ঘটেছে।

kbctgbd
৬ নভেম্বর ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালীতে কবরস্থান পরিস্কারের নামে ব্যক্তি মালিকানাধীন জায়গায় বৃক্ষ নিধনের ঘটনা ঘটেছে। এসময় বড় বড় ৭টি লিচু গাছসহ অসংখ্য গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। গাছ কাটতে বাঁধা দেয়ায় আলহাজ্ব ছলিম উল্লাহ সওদাগর নামে এক বৃদ্ধের উপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে এসআই পেয়ার আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে উচ্ছৃঙ্খল লোকজন পুলিশকেও দা ছুরি ও লাটিসোটা দিয়ে ধাওয়া করেছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ছলিম উল্লাহ সওদাগর বাদী হয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় ৮ গন্ডা জায়গার উপর একটি পুরাতন কবরস্থান রয়েছে। এর পাশেই ছলিম উল্লাহ সওদাগরসহ লোকজনের ব্যক্তি মালিকানাধীন বাগান ও জায়গা রয়েছে। প্রায় অর্ধ শত বছর ধরে বন্দোবস্তিমুলে স্থানীয় লোকজন ওই জায়গায় লিচু বাগানসহ ফলজ ও বনজ বাগান গড়ে তুলেন।

বুধবার সকালে বিভিন্ন মামলার আসামি জাকের, যুবলীগের (লিটন গ্রুপের) নেতা রুবেল, আলম ও মোক্তারের নেতৃত্বে বেশ কিছু লোকজন উক্ত কবরস্থানটি পরিস্কার করেন। এসময় কবরস্থান পরিস্কার করতে গিয়ে ৮ গন্ডা জায়গার পরিবর্তে আশপাশের কয়েক কানি জায়গার গাছ গাছালি এলোপাতাড়ি কাটতে শুরু করেন। এসময় ব্যবসায়ী ছলিম উল্লাহ সওদাগরের ৭টি বড় লিচু গাছসহ আরো কিছু ফলজ ও বনজ গাছ কেটে ফেললে তিনি বাঁধা দেন। গাছ কাটতে বাঁধা দিলে তার উপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হলে তাকে বাঁশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকেও দা ছুরি ও লাটিসোটা নিয়ে ধাওয়া করে উচ্ছৃঙ্খল লোকজন।

এদিকে পুলিশ ও সাংবাদিকদের সামনেই আশপাশের আরো বাগান কেটে ফেলার হুমকি দেয়ার ঘটনায় লোকজনের মাঝে আতংক ও ক্ষোভ বিরাজ করছে।আহত ছলিম উল্লাহ সওদাগর জানান, কবরস্থান এলাকার সকলের একটি ধর্মীয় প্রতিষ্ঠান। কবরস্থান পরিস্কার করতে গিয়ে পরিকল্পিতভাবে কিছু খারাপ লোক আমাদের ব্যক্তি মালিকানাধীন গাছ কেটে ফেলেন। আমি বাঁধা দিলে আমাকে মারধর করেন সন্ত্রাসীরা।

বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঘটনাস্থলে গিয়েছি। তারা না বুঝেই আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। পরে এলাকার মুরুব্বিদের নিয়ে বিষয়টি ফায়সালা করতে নির্দেশ দিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ঢাকায় ‘র’ প্রধান, তারেক-ত্রিবেদী বৈঠক- রহস্য কী?

বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে, তখন...

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

সর্বশেষ