জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিজাম উদ্দিন (৩২) নামে একজন যুবক নিহত হয়েছেন।শনিবার (২ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চল হাজমিয়া এলাকায় বিমান হামলায় নিজাম নিহত হন।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লেবাননের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। কাজে যাওয়ার পথে সেখানে কফি খাওয়ার জন্য গিয়েছিলেন বলে জানিয়েছে দূতাবাস।
নিহত নিজাম উদ্দিন কসবা উপজেলার খাড়েরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। নিজামের মৃত্যুর খবরে তার নিজ গ্রাম খাড়েরাসহ উপজেলার পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নিজাম উদ্দিনের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার পরিবার,আত্বীয়স্বজন ও এলাকাবাসী।





