back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর চিংড়ি ঘেরে ডাকাতি, গুলিতে প্রাণ গেল চিংড়ী প্রকল্পের ব্যবসায়ী

kbctgbd
৩ নভেম্বর ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
সুমন চন্দ্র দে, মহেশখালী উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারায় একটি চিংড়ি ঘেরের ব্যবসায়ী অংশীদার মনির আহমেদ (৫০) নামের এক ব্যক্তিকে গু’লি করে হত্যা করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারার পূর্বে পাট্টাচরি নামক মাছের প্রজেক্ট এই ঘটনা ঘটে।আহত অবস্থায় মনির আহমদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় ওই প্রজেক্টের পাশ্ববর্তী ঘেরে অবস্থান করা প্রত্যক্ষদর্শী প্রজেক্ট শ্রমিক জাফর আলম জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল পাট্টাচরি প্রজেক্টে গুলি করে। গুলির শব্দ শুনে বের হয়ে একদল দুর্বৃত্ত মাছ নিয়ে চলে যেতে দেখা যায়। পরে মনির আহমদ এর মাথায় গুলি লাগে তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত মনির আহমদ এর পরিবার জানায়, গত দুমাস ধরে মনির আহমদকে মুঠোফোনে এবং সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল। এমন কি তাকে বাড়িতে ঢুকে যেকোনো সময় হত্যা করার কথাও বলা হয়েছিলো।

মনির আহমদ পাট্টাচরি ওই প্রজেক্টের ব্যবসায়ী অংশীদার, জমি কিংবা প্রজেক্ট মালিক না হওয়ায় প্রতিপক্ষের হুমকিতে তিনি বিচলিত ছিলেন না।

নিহতের স্বজন রুহুল আমিন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দু-এক কেজি মাছের জন্য দুর্বৃত্তরা মানুষকে এতো নির্মমভাবে হত্যা করবে তা ধারণার বাইরে। প্রজেক্ট নিয়ে একাধিক পক্ষের দ্বন্দ্ব আছে, তবে মনির আহমদ কোনো পক্ষের না সে ওই প্রজেক্টের ইজারাদার ব্যবসায়ী। তাকে দ্বন্দ্বের বলী করে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, মাছের প্রজেক্টে এক ব্যবাসায়ীকে গুলি করে হত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য ম’র্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এই হ’ত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

একটি সূত্র জানায়, ষাইটমারার ওই পাট্টাচরি প্রজেক্ট নিয়ে বর্তমান মালিকানাধীন অংশীদারের সাথে কালারমার ছড়ার ঝাপুয়ার একটি পক্ষের বিরোধ চলে আসছিলো। সরকার পতনের পর ঝাপুয়া ও চালিয়াতলীর ভাড়াটিয়া অ’স্ত্রধারী স’ন্ত্রাসী দিয়ে ওই প্রজেক্ট দখল নিতে কয়েকদফা দখল-বেদখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং ওই চিংড়ী প্রজেক্টে ইতিপূর্বে কয়েকবার গোলা-গু’লির ঘটনা ঘটেছিল উভয় পক্ষের মধ্যে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

সর্বশেষ