back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সমাবেশ

kbctgbd
১ নভেম্বর ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

একাধিক হত্যা মামলায় সদ্য গ্রেফতারকৃত সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে পৌর শহরের কাচারি পাড় এলাকার পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের টি.এ রোড, মাদ্রাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তৌহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মোঃ তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিল। বিশেষ করে ২০১৬ সালে ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক প্রধান মাদ্রাসা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার হামলাসহ নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়। বক্তারা এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবী জানান। এছাড়াও তার গ্রেফতারের সংবাদে রাতেই শহরের কান্দিপাড়ায় অবস্থিত জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। অন্যদিকে সকালে তার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সদর ও বিজয়নগরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ