back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত রাখতে বাঁশখালীবাসী স্মারকলিপি

kbctgbd
১২ সেপ্টেম্বর ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
রিপোর্টার : মোনতাহেরুল হক আমিনঃ

চট্টগ্রামের সাঙ্গু নদীর ওপর নির্মিত বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত রাখতে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সড়ক বিভাগ এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে এলাকবাসী।

সাঙ্গু নদীর ওপর দোহাজারী সেতু, চন্দনাইশ সেতু, ডলুখাল সেতু, খোদারহাট সেতুসহ অপরাপর সেতুগুলো টোলমুক্ত থাকলেও ব্যতিক্রম তৈলারদ্বীপ সেতু। এখানে অনেকটা বৈষম্যমূলকভাবে টোলপ্রথা চালু করা হয়।

বাঁশখালী-আনোয়ারা সীমান্তবর্তী শঙ্খ নদীর ওপর ৩২ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন সেতুটি উদ্বোধন করেছিলেন। মূলত সেই থেকেই সেতুটি টোলমুক্ত রাখার দাবি ওঠে।

তৈলারদ্বীপ সেতু স্থায়ীভাবে টোলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে ছাত্র-জনতা, সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ বাঁশখালী ও পার্শ্ববর্তী উপজেলার সর্বসাধারণ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত ঘোষণা করছে ছাত্র-জনতা। এ সময় টোলঘর ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই বন্ধ রয়েছে টোল উত্তোলন কার্যক্রম।

এদিকে ইজারাদার আবারও সেতুটিতে টোল উত্তোলনের প্রস্তুতি নিলে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।সূত্র জানায়, সেতুটিতে ২০০৭ সাল থেকে শুরু হয় টোল উত্তোলন। তিন বছরে নির্মাণ খরচ উঠলেও প্রতি তিন বছর পরপর ইজারা তথা টেন্ডার প্রক্রিয়ানীতি অবলম্বন করে দীর্ঘ ১৭ বছর ধরে বহাল তবিয়তে চালিয়ে আসছিল টোল উত্তোলন কার্যক্রম।

ইজারা তথা টেন্ডারনীতি অবলম্বন করে টোল উত্তোলন কার্যক্রম চালিয়ে এলেও নির্মাণপরবর্তী সময় থেকে এই সেতুর দৃশ্যমান কোনো মেরামত কাজ করতে দেখা যায়নি। আইনের তোয়াক্কা না করে টোল আদায়কারী প্রতিষ্ঠান ইচ্ছেমতো টোল আদায় করার অভিযোগ উঠেছে। সর্বশেষ প্রায় ৩৩ কোটি টাকায় তিন বছরের ইজারা পান জে কে ট্রেডিং।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকার পদত্যাগের পর এই সেতু টোলমুক্ত ঘোষণা করছে শত শত ছাত্র-জনতা। এরপর থেকে এ সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত রাখার দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত রাখতে স্মারকলিপি পেয়েছি। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠশিল্পী 

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকসংগীতশিল্পী...

১৬ দিন পর আংশিক চালু এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার পর বন্ধ থাকা ভাসমান এলএনজি (তরলীকৃত...

হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, মুহূর্তেই রক্তাক্ত যুবক

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন বালুখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে...

তেহারির সঙ্গে ইট! চুয়েট ক্যানটিনে নতুন বিতর্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ...

সর্বশেষ