kbctgbd
১১ সেপ্টেম্বর ২০২৪ ৯:০৮ পূর্বাহ্ণ
মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলার বেড়া উপজেলার কাশিনাথপুরে,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি দুই কাশীনাথপুরে হঠাৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিনে প্রখর রোদ,তীব্র দাবদাহ,রাতে ভ্যাপসা গরম,সঙ্গে দুর্বিষহ মাত্রায় বেড়েছে লোডশেডিং,সবমিলিয়ে গ্রামে জনজীবন অতিষ্ঠ।
দিনে রাতে ১৮-২০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। দিনে তাপমাত্রা বেশি হওয়ার কারণে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ।কাশীনাথপুর এর বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আমার মত বয়স্ক মানুষের পক্ষে তীব্র গরমে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরে শুধু রাতেই হতে ১০ ঘন্টা ঘন্টা ধরে লোডশেডিং হচ্ছে। গরমের কারণে ঠিকমতো ঘুমাতে পারি না।শহরের চেয়ে তো গ্রামে আরও বেশি সমস্যা। গ্রামে কারেন্ট গেলেই মনে হয় আর আসার খবর নাই।এত বেশি গরম তার মধ্যে দিন ও রাতের বেশির সময়ই লোডশেডিং হচ্ছে।বিদ্যুতের লোডশেডিং বন্ধে সরকারকে দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।